• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Headline
সমিতির নামে প্রতারণা? শাহ আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে তোলপাড় নান্দুহার ঈদ পরবর্তী যাত্রা নিরাপদে বিআরটিএর বিশেষ অভিযান, চালকদের ব্রিফিং ও মনিটরিং জোরদার ঈদুল আযহায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মুরাদ সিকদারের ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাবুল মোল্লা ঈদুল আযহায় ঐক্য, মানবতা ও ন্যায়বোধের বার্তা দিলেন মুনির হোসেন রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ উত্তরখানে মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান, তাই কি ওসিকে ঘিরে ষড়যন্ত্র? ওয়ার্ডে ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প করবে জামায়াত: সেলিম উদ্দিন শিশু রামিসার রক্তাক্ত বিদায়,গাইবান্ধায় প্রতিবাদের ঝড় ও মানববন্ধন চাঁদপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

জনগণ জাতীয়তাবাদী পুলিশ দল চায় না : মোমিন মেহেদী

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জনগণ জাতীয়তাবাদী পুলিশ দল চায় না, তারা এনসিপি পুলিশ পার্টি বা জামায়াতি পুলিশও চায় না। জনগণের চাওয়া জনবান্ধব পুলিশ বাহিনী। অতএব বিএনপি সরকারের প্রথম দায়িত্ব পুলিশে থাকা জাতীয়বাদী বা জামায়াত-এনসিপিপন্থীদেরকে ঝেটিয়ে প্রকৃত দেশপ্রেমিকদেরকে দায়িত্ব দেয়া। যাতে করে তারা রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখে। ১১ মে বিকেলে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ এনডিবি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ‘আইন ও বিচারের সংস্কৃতি কোন পথে?’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, এই যে হামের টিকার কারণে প্রতিদিন শিশুদের মৃত্যু হচ্ছে, সেই দায় কি কোনোভাবে বাংলাদেশ বিরোধী ইউনূস গং অস্বীকার করতে পররবেন? পারবেন না, তাহলে বিএনপি সরকার কেন ইউনূস এবং তার উপদেষ্টাদেরকে আইনের আওতায় আনছে না। সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা