পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী, সাংবাদিক সমাজ এবং স্বরূপকাঠির সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনির হোসেন। “ঈদ মোবারক” জানিয়ে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজ গঠনের আহ্বান জানান।
তিনি বলেন, “ঈদুল আযহা কেবল আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ, ধৈর্য ও মানবতার এক অনন্য শিক্ষা। সমাজে বিভেদ, হিংসা ও প্রতিহিংসা ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে।
অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন মোঃ মুনির হোসেন। স্থানীয় বিভিন্ন সংকট, জনদুর্ভোগ ও সামাজিক সমস্যার বিষয়ে তিনি বরাবরই সোচ্চার ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সাংবাদিক সমাজের ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং গণমানুষের অধিকার রক্ষার ক্ষেত্রেও তার ভূমিকা প্রশংসিত।
স্থানীয় সূত্রগুলো বলছে, সামাজিক দায়বদ্ধতা ও পেশাগত নীতিকে গুরুত্ব দিয়ে কাজ করায় সাধারণ মানুষের কাছেও আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। ঈদকে কেন্দ্র করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ আমাদের সকলকে মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।