• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline
সাংবাদিকতার মর্যাদা আরও উজ্জ্বল করলেন সুমন খান, সম্মাননা তুলে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি গুলশানে চাকরির প্রলোভন দেখিয়ে করছে স্পার ও দেহ ব্যবসা রাজু নেতৃত্ব বানারীপাড়ায় প্রকাশ্যে কুপিয়ে-পিটিয়ে তিনজনকে জখম, অভিযুক্ত জামিনে মুক্ত আসামি বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান, মিরপুরে ২ জনের জেল বিআরটিএ ঢাকা মেট্রো-৪ কার্যালয়ে ঘুষের অভিযোগ: অনিমেষ মণ্ডলকে ঘিরে বিতর্ক জাল চেক ও বায়না চুক্তির ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন… সিদ্দিকুর রহমান রাজধানীতে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী বাসের বিরুদ্ধে বিআরটিএর নিয়মিত অভিযান, কঠোর আইনগত ব্যবস্থা চলমান মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের জন্মদিনে শুভাকাঙ্ক্ষীদের মিলনমেলা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে বনানী থানা ছাত্রদল কেরানীগঞ্জে “আহাদ” প্রোডাক্ট প্রসাধনী কারখানায় অনিয়মের অভিযোগ। টয়লেটের পাশে কাঁচামাল, নেই বৈধতার প্রমাণ

শিশু রামিসার রক্তাক্ত বিদায়,গাইবান্ধায় প্রতিবাদের ঝড় ও মানববন্ধন

Reporter Name / ১৮৬ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি :

৭ বছরের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী শিশু রামিসা কে ধর্ষন ও নৃশংসভাবে হত্যার ঘটনায় কবিতায় প্রতিবাদ জানিয়ে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৩ মে) বেলা ১১ টার দিকে জেলা শহরের নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ গাইবান্ধা জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলার সদস্যসহ সচেতন নাগরিকরা অংশ নেন। প্রগতি লেখক সংঘের সদস্য শিরিন আক্তারের সঞ্চালনয় এতে উপস্থিত থেকে মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ প্রগতি লেখক সমিতির জেলার সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, সদস্য গৌতম আশিষ গুহ, গোলাম রব্বানী মুসা, কবি সোহেল রানাসহ অন্যরা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা শিশু রামিসা কে ধর্ষন ও নৃশংসভাবে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কবিতার পাঠের মাধ্যমে অতিদ্রুত ধর্ষক ও হত্যাকারী সোহেল রানার ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, ১৯ মে মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন ওই ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা