• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline
গুলশানে চাকরির প্রলোভন দেখিয়ে করছে স্পার ও দেহ ব্যবসা রাজু নেতৃত্ব বানারীপাড়ায় প্রকাশ্যে কুপিয়ে-পিটিয়ে তিনজনকে জখম, অভিযুক্ত জামিনে মুক্ত আসামি বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান, মিরপুরে ২ জনের জেল বিআরটিএ ঢাকা মেট্রো-৪ কার্যালয়ে ঘুষের অভিযোগ: অনিমেষ মণ্ডলকে ঘিরে বিতর্ক জাল চেক ও বায়না চুক্তির ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন… সিদ্দিকুর রহমান রাজধানীতে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী বাসের বিরুদ্ধে বিআরটিএর নিয়মিত অভিযান, কঠোর আইনগত ব্যবস্থা চলমান মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের জন্মদিনে শুভাকাঙ্ক্ষীদের মিলনমেলা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে বনানী থানা ছাত্রদল কেরানীগঞ্জে “আহাদ” প্রোডাক্ট প্রসাধনী কারখানায় অনিয়মের অভিযোগ। টয়লেটের পাশে কাঁচামাল, নেই বৈধতার প্রমাণ ২২ বছর গৃহকর্মী আটকে রেখে অমানবিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ: সংবাদ সম্মেলন

নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে বনানী থানা ছাত্রদল

সুমন খান / ৯৬ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

রাজধানীর বনানীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদকের বিস্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বনানী থানা ছাত্রদল।বুধবার বিকেলে বনানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়কসমূহে প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বনানী থানা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।সমাবেশে বনানী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম জিহান বলেন,বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র এখনও নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু সন্ত্রাসী চক্র দেশে নৈরাজ্য সৃষ্টি এবং মাদক ব্যবসার মাধ্যমে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল সর্বদা রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।তিনি আরও বলেন,মাদক আজ দেশের যুবসমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো সন্ত্রাসী, মাদক কারবারি কিংবা নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না। তরুণ প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে এখনও কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ড রুখে দিতে জনসচেতনতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।শেষে নেতাকর্মীরা মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশ ও জাতির স্বার্থে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা