• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Headline
গুলশানে চাকরির প্রলোভন দেখিয়ে করছে স্পার ও দেহ ব্যবসা রাজু নেতৃত্ব বানারীপাড়ায় প্রকাশ্যে কুপিয়ে-পিটিয়ে তিনজনকে জখম, অভিযুক্ত জামিনে মুক্ত আসামি বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান, মিরপুরে ২ জনের জেল বিআরটিএ ঢাকা মেট্রো-৪ কার্যালয়ে ঘুষের অভিযোগ: অনিমেষ মণ্ডলকে ঘিরে বিতর্ক জাল চেক ও বায়না চুক্তির ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন… সিদ্দিকুর রহমান রাজধানীতে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী বাসের বিরুদ্ধে বিআরটিএর নিয়মিত অভিযান, কঠোর আইনগত ব্যবস্থা চলমান মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের জন্মদিনে শুভাকাঙ্ক্ষীদের মিলনমেলা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে বনানী থানা ছাত্রদল কেরানীগঞ্জে “আহাদ” প্রোডাক্ট প্রসাধনী কারখানায় অনিয়মের অভিযোগ। টয়লেটের পাশে কাঁচামাল, নেই বৈধতার প্রমাণ ২২ বছর গৃহকর্মী আটকে রেখে অমানবিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ: সংবাদ সম্মেলন

ঈদুল আযহায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মুরাদ সিকদারের

স্টাফ রিপোর্টার / ১৫৩ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ মুজাহিদুল হক মুরাদ সিকদার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা শুধু আনন্দের উৎসব নয়, বরং ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক অনন্য শিক্ষা।তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা। বর্তমান সময়ে হিংসা, বিভেদ ও অস্থিরতার মধ্যেও ঈদের এই মহিমান্বিত শিক্ষা মানুষকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে পারে।অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মোঃ মুজাহিদুল হক মুরাদ সিকদার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো।
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পাবে, যখন সমাজের প্রতিটি মানুষ সমানভাবে আনন্দ ভাগাভাগি করতে পারবে। তাই সকলের প্রতি আহ্বান থাকবে—নিজ নিজ অবস্থান থেকে মানবিক দায়িত্ব পালন করুন।বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সামাজিক বাস্তবতায় এমন ইতিবাচক ও মানবিক বার্তা সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। “ঈদ মোবারক”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা