• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Headline
সমিতির নামে প্রতারণা? শাহ আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে তোলপাড় নান্দুহার ঈদ পরবর্তী যাত্রা নিরাপদে বিআরটিএর বিশেষ অভিযান, চালকদের ব্রিফিং ও মনিটরিং জোরদার ঈদুল আযহায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মুরাদ সিকদারের ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাবুল মোল্লা ঈদুল আযহায় ঐক্য, মানবতা ও ন্যায়বোধের বার্তা দিলেন মুনির হোসেন রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ উত্তরখানে মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান, তাই কি ওসিকে ঘিরে ষড়যন্ত্র? ওয়ার্ডে ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প করবে জামায়াত: সেলিম উদ্দিন শিশু রামিসার রক্তাক্ত বিদায়,গাইবান্ধায় প্রতিবাদের ঝড় ও মানববন্ধন চাঁদপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

বানারীপাড়ায় নারীকে মারধর ও যৌনপীড়নের মামলায় সেই কৃষকদল নেতা কারাগারে

রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: / ৯৯ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

বরিশালের বানারীপাড়ায় এক নারীকে মারধর, শ্লীলতাহানী ,টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী উদয়কাঠী ইউনিয়ন কৃষকদল সভাপতি শাহ আলম সিকদারকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ৫ মে বরিশালের সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে তিনি জামিনের প্রার্থনা করলে বিচারক তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। মামলা সুত্রে জানা গেছে, লেনদেন সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ৭ মার্চ বিকালে উদয়কাঠী ইউনিয়ন কৃষক দলের সভাপত শাহ আলম সিকদার বাদী রাজিয়া সুলতানার তেতলা গ্রামের বাড়ির ঘরে ঢুকে সেলাই মেশিনের টেবিলের ওপর রাখা তার মোবাইল ফোনটি ভেঙে ফেলে এবং এর মধ্যে থাকা মেমরি ও সিম কার্ড এবং টেবিলের ড্রয়ারে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রাজিয়ার ছোট মেয়ে মাইসা (৯) এসময় ডাক চিৎকার দিলে রাজিয়া এসে এতে বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারাসহ ধর্ষণের উদ্দেশ্যে শ্লীলতাহানি (যৌনপীড়ন)করেন এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান। এ ব্যপারে ভূক্তভোগী ওই নারী কৃষকদল নেতা শাহ্ আলম সিকদারকে আসামী করে ৯ মার্চ সন্ধ্যায় বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা পেয়ে ১০ মার্চ এটি এজাহার হিসেবে রুজু করা হয়। সেই মামলায় জামিন প্রার্থনা করলে আদালত তা না মঞ্জুর করে আসামী শাহ্ আলম সিকদারকে কারাগারে পাঠান। এদিকে মামলা দায়ের ও আসামী কারাগারে যাওয়ার পর থেকে আসামীর ভাইসহ স্বজন ও সহযোগীদের পক্ষ থেকে বাদীকে নানা ভাবে হুমকিধামকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এদিকে নারীকে মারধর ও যৌণনিপীড়নের ঘটনায় জড়িত.এ কৃষক দল নেতার বিরুদ্ধে গত দুমাসেও দলীয় কোন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে প্রশ্ন উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা