• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Headline
সাংবাদিকতার মর্যাদা আরও উজ্জ্বল করলেন সুমন খান, সম্মাননা তুলে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি গুলশানে চাকরির প্রলোভন দেখিয়ে করছে স্পার ও দেহ ব্যবসা রাজু নেতৃত্ব বানারীপাড়ায় প্রকাশ্যে কুপিয়ে-পিটিয়ে তিনজনকে জখম, অভিযুক্ত জামিনে মুক্ত আসামি বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান, মিরপুরে ২ জনের জেল বিআরটিএ ঢাকা মেট্রো-৪ কার্যালয়ে ঘুষের অভিযোগ: অনিমেষ মণ্ডলকে ঘিরে বিতর্ক জাল চেক ও বায়না চুক্তির ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন… সিদ্দিকুর রহমান রাজধানীতে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী বাসের বিরুদ্ধে বিআরটিএর নিয়মিত অভিযান, কঠোর আইনগত ব্যবস্থা চলমান মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের জন্মদিনে শুভাকাঙ্ক্ষীদের মিলনমেলা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে বনানী থানা ছাত্রদল কেরানীগঞ্জে “আহাদ” প্রোডাক্ট প্রসাধনী কারখানায় অনিয়মের অভিযোগ। টয়লেটের পাশে কাঁচামাল, নেই বৈধতার প্রমাণ

দখল নিয়ে আশুলিয়ায় সংঘর্ষ: আহত ৪, এলাকায় উত্তেজনা

Reporter Name / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মানজারুল ইসলাম:

ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শ গ্রামে সরকারি জমির দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, সালেহীন সাঈদ হালিম ও শাকিলের নেতৃত্বে একদল ব্যক্তি হঠাৎ এলাকাবাসীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। এতে নারী-পুরুষসহ অন্তত চারজন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২০ একর সরকারি জমির লীজ আবেদনকারী সাদ্দাম তালুকদারের নামে টানানো বিভিন্ন ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়া কয়েকটি বাড়িতে হামলা ও দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সরকারি জমি দখল ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। তাদের দাবি, মতিউর রহমান ওরফে “কসাই মতি, এ ঘটনায় নেপথ্যে প্রভাব বিস্তার করছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি অতীতে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানে রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বিভিন্ন অপকর্মে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সরকারি জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এদিকে এলাকাবাসীর একাংশ আশুলিয়া ফাঁড়ির এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধেও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তা হামলাকারীদের পক্ষ নিয়ে অবস্থান করছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।আশুলিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা