• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Headline
গুলশানে চাকরির প্রলোভন দেখিয়ে করছে স্পার ও দেহ ব্যবসা রাজু নেতৃত্ব বানারীপাড়ায় প্রকাশ্যে কুপিয়ে-পিটিয়ে তিনজনকে জখম, অভিযুক্ত জামিনে মুক্ত আসামি বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান, মিরপুরে ২ জনের জেল বিআরটিএ ঢাকা মেট্রো-৪ কার্যালয়ে ঘুষের অভিযোগ: অনিমেষ মণ্ডলকে ঘিরে বিতর্ক জাল চেক ও বায়না চুক্তির ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন… সিদ্দিকুর রহমান রাজধানীতে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী বাসের বিরুদ্ধে বিআরটিএর নিয়মিত অভিযান, কঠোর আইনগত ব্যবস্থা চলমান মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের জন্মদিনে শুভাকাঙ্ক্ষীদের মিলনমেলা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে বনানী থানা ছাত্রদল কেরানীগঞ্জে “আহাদ” প্রোডাক্ট প্রসাধনী কারখানায় অনিয়মের অভিযোগ। টয়লেটের পাশে কাঁচামাল, নেই বৈধতার প্রমাণ ২২ বছর গৃহকর্মী আটকে রেখে অমানবিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ: সংবাদ সম্মেলন

বানারীপাড়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের চোখের পরীক্ষা ও রেফারাল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাহাদ সুমন / ২০৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

বানারীপাড়ায় কোডেকের উদ্যোগে
শিক্ষক ও শিক্ষার্থীদের চোখের পরীক্ষা ও রেফারাল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) পরিচালিত এবং বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহযোগিতায় আন্তর্জাতিক এনজিও (CBM)-এর অর্থায়নে অন্তর্ভুক্তিমূলক চক্ষু স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় উপজেলার সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য চোখের পরীক্ষা ও রেফারাল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।মঙ্গলবার, (১২ মে) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়নের সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিদ্যালয়ের ১০ জন শিক্ষক ও ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল অফিসার এম. আতিকুর রহমান আতিক।
প্রশিক্ষণ শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ উদ্যোগের জন্য কোডেক ও বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে তাদের প্রতিষ্ঠানে একটি চক্ষু পরীক্ষা ক্যাম্প আয়োজনের অনুরোধ করেন।এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম লিটনের হাতে শিক্ষার্থীদের চোখের পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় মেডিকেল ইন্সট্রুমেন্ট এবং শিক্ষার্থীদের খেলাধুলার জন্য খেলনা সামগ্রী প্রদান করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, কোডেকের উপজেলা কো-অর্ডিনেটর তোফায়েল আহমেদ, বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বেল্লাল, দপ্তর ও প্রচার সম্পাদক অলিউল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা