• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
সাংবাদিকতার মর্যাদা আরও উজ্জ্বল করলেন সুমন খান, সম্মাননা তুলে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি গুলশানে চাকরির প্রলোভন দেখিয়ে করছে স্পার ও দেহ ব্যবসা রাজু নেতৃত্ব বানারীপাড়ায় প্রকাশ্যে কুপিয়ে-পিটিয়ে তিনজনকে জখম, অভিযুক্ত জামিনে মুক্ত আসামি বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান, মিরপুরে ২ জনের জেল বিআরটিএ ঢাকা মেট্রো-৪ কার্যালয়ে ঘুষের অভিযোগ: অনিমেষ মণ্ডলকে ঘিরে বিতর্ক জাল চেক ও বায়না চুক্তির ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন… সিদ্দিকুর রহমান রাজধানীতে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী বাসের বিরুদ্ধে বিআরটিএর নিয়মিত অভিযান, কঠোর আইনগত ব্যবস্থা চলমান মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের জন্মদিনে শুভাকাঙ্ক্ষীদের মিলনমেলা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে বনানী থানা ছাত্রদল কেরানীগঞ্জে “আহাদ” প্রোডাক্ট প্রসাধনী কারখানায় অনিয়মের অভিযোগ। টয়লেটের পাশে কাঁচামাল, নেই বৈধতার প্রমাণ

মিরপুরে জিরো টলারেন্স ঘোষণা, ওসি হাফিজুর রহমানের অভিযানে তটস্থ অপরাধীরা

সুমন খান / ১২১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

রাজধানীর মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করছে মিরপুর মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, সর্বশেষ পরিচালিত বিশেষ অভিযানে ১টি সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি, ১টি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, এক চিহ্নিত চাঁদাবাজ, ২ জন নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশের দাবি, মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতেই এ চিরুনী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে মিরপুরের বিভিন্ন এলাকায় কিছু অপরাধী চক্র সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে পুলিশের টানা অভিযানের কারণে তাদের তৎপরতা অনেকটাই কমে এসেছে। বিশেষ করে রাতে টহল জোরদার ও হঠাৎ অভিযানের কারণে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলেও জানিয়েছেন অনেকে।মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন বলে জানা গেছে। তার নেতৃত্বে নিয়মিত চিরুনী অভিযান, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান ও সন্ত্রাস দমনে একের পর এক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুলিশের একাধিক সূত্র বলছে, অপরাধীদের কোনো ধরনের ছাড় না দেওয়ার নির্দেশনা রয়েছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতি।ওসি হাফিজুর রহমান বলেন,মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করছি।এদিকে,পুলিশের ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেলেও অপরাধ জগতের সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকলে মিরপুরে অপরাধ প্রবণতা আরও কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা