• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Headline
সাংবাদিকতার মর্যাদা আরও উজ্জ্বল করলেন সুমন খান, সম্মাননা তুলে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি গুলশানে চাকরির প্রলোভন দেখিয়ে করছে স্পার ও দেহ ব্যবসা রাজু নেতৃত্ব বানারীপাড়ায় প্রকাশ্যে কুপিয়ে-পিটিয়ে তিনজনকে জখম, অভিযুক্ত জামিনে মুক্ত আসামি বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান, মিরপুরে ২ জনের জেল বিআরটিএ ঢাকা মেট্রো-৪ কার্যালয়ে ঘুষের অভিযোগ: অনিমেষ মণ্ডলকে ঘিরে বিতর্ক জাল চেক ও বায়না চুক্তির ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন… সিদ্দিকুর রহমান রাজধানীতে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী বাসের বিরুদ্ধে বিআরটিএর নিয়মিত অভিযান, কঠোর আইনগত ব্যবস্থা চলমান মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের জন্মদিনে শুভাকাঙ্ক্ষীদের মিলনমেলা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে বনানী থানা ছাত্রদল কেরানীগঞ্জে “আহাদ” প্রোডাক্ট প্রসাধনী কারখানায় অনিয়মের অভিযোগ। টয়লেটের পাশে কাঁচামাল, নেই বৈধতার প্রমাণ

হামে মৃত্যুর মিছিলে বরিশালের আরও দুই শিশু

রাহাদ সুমন / ৫৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে এ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

শুক্রবার (৮ মে) থেকে শনিবার (৯ মে)

সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ দুই শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর।

মারা যাওয়া শিশুরা হলো পটুয়াখালী সদরের বাদারা এলাকার মো. আব্বাসের ১০ মাস বয়সী ছেলে মোহাম্মদ উল্লাহ এবং পাগলা এলাকার ইলিয়াসের সাত মাস বয়সী মেয়ে আয়শা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে আয়েশাকে ১ মে এবং মোহাম্মদ উল্লাহকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মোহাম্মদ উল্লাহ শুক্রবার রাতে ও আয়েশা শনিবার সকালে মারা যায়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেন, “হাম থেকে জটিল নিউমোনিয়া হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক হাজার ৭৬৯ জন রোগী ভর্তি হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৭০ জন।

এদিকে স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চার হাজার ৪৬৪ জন ভর্তি হয়েছে। এর মধ্যে ১৩৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মোট মারা গেছে ৩১ জন।

এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, ভোলায় ছয় জন, বরগুনায় পাঁচ জন এবং ঝালকাঠিতে দুই জন শিশুর মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা