• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Headline
গুলশানে চাকরির প্রলোভন দেখিয়ে করছে স্পার ও দেহ ব্যবসা রাজু নেতৃত্ব বানারীপাড়ায় প্রকাশ্যে কুপিয়ে-পিটিয়ে তিনজনকে জখম, অভিযুক্ত জামিনে মুক্ত আসামি বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান, মিরপুরে ২ জনের জেল বিআরটিএ ঢাকা মেট্রো-৪ কার্যালয়ে ঘুষের অভিযোগ: অনিমেষ মণ্ডলকে ঘিরে বিতর্ক জাল চেক ও বায়না চুক্তির ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন… সিদ্দিকুর রহমান রাজধানীতে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী বাসের বিরুদ্ধে বিআরটিএর নিয়মিত অভিযান, কঠোর আইনগত ব্যবস্থা চলমান মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের জন্মদিনে শুভাকাঙ্ক্ষীদের মিলনমেলা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে বনানী থানা ছাত্রদল কেরানীগঞ্জে “আহাদ” প্রোডাক্ট প্রসাধনী কারখানায় অনিয়মের অভিযোগ। টয়লেটের পাশে কাঁচামাল, নেই বৈধতার প্রমাণ ২২ বছর গৃহকর্মী আটকে রেখে অমানবিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ: সংবাদ সম্মেলন

বানারীপাড়ায় প্রকাশ্যে কুপিয়ে-পিটিয়ে তিনজনকে জখম, অভিযুক্ত জামিনে মুক্ত আসামি

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বরিশাল বানারীপাড়া:

বরিশালের বানারীপাড়ায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা করায় ক্ষিপ্ত হয়ে ও জামিনে মুক্তি পেয়ে বাদীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ইলুহার গ্রামের শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।এ সময় আহতদের উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন বৃদ্ধ,মোক্তার শিকদার,তার ছেলে মুজাহিদুল হক (মুরাদ শিকদার) ও মুরাদের ছেলে মাহমুদুল হাসান।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোক্তার শিকদার বলেন, চাঁদাবাজির মামলা করায় ক্ষিপ্ত হয়ে আমাদের পরিবারের ৩ জনকে কুপিয়েছে প্রতিপক্ষ। এমনকি নদীতে ফেলে চুবিয়ে আমাদেরকে হত্যার চেষ্টা করেছে এসব সন্ত্রাসীরা। হামলায় অংশ নেয় একই এলাকার ,ইমরান,এনামুল, আজিজার,মাইনুল,হোসনেয়ারা,তানিয়া, সালমাসহ ৫/৬ জন।হামলায় আহত চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলার বাদী মুরাদ শিকদার বলেন, শনিবার সকালে লোকজনসহ আসামীরা শাবল, বাংলা দা ও হাতুড়ি দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তবে হামলায় আহত হয়ে আমি ও আমার ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আমার বাবার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা বাদী হয়ে এর আগে বানারীপাড়া থানায় একটি চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলাম। যার মামলা নং জিআর ৬৮/২৬। এই মামলায় জামিন পাওয়ার পর প্রতিপক্ষরা আমাদের ওপর হামলা চালিয়েছে।তবে হামলার ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।এদিকে বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।
ছবিঃ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন গুরুতর আহত বানারীপাড়ার ইলুহার গ্রামের বৃদ্ধ মোক্তার হোসেন সিকদার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা