• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Headline
গুলশানে চাকরির প্রলোভন দেখিয়ে করছে স্পার ও দেহ ব্যবসা রাজু নেতৃত্ব বানারীপাড়ায় প্রকাশ্যে কুপিয়ে-পিটিয়ে তিনজনকে জখম, অভিযুক্ত জামিনে মুক্ত আসামি বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান, মিরপুরে ২ জনের জেল বিআরটিএ ঢাকা মেট্রো-৪ কার্যালয়ে ঘুষের অভিযোগ: অনিমেষ মণ্ডলকে ঘিরে বিতর্ক জাল চেক ও বায়না চুক্তির ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন… সিদ্দিকুর রহমান রাজধানীতে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী বাসের বিরুদ্ধে বিআরটিএর নিয়মিত অভিযান, কঠোর আইনগত ব্যবস্থা চলমান মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের জন্মদিনে শুভাকাঙ্ক্ষীদের মিলনমেলা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে বনানী থানা ছাত্রদল কেরানীগঞ্জে “আহাদ” প্রোডাক্ট প্রসাধনী কারখানায় অনিয়মের অভিযোগ। টয়লেটের পাশে কাঁচামাল, নেই বৈধতার প্রমাণ ২২ বছর গৃহকর্মী আটকে রেখে অমানবিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ: সংবাদ সম্মেলন

বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান, মিরপুরে ২ জনের জেল

সুমন খান / ১৯ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে দালাল চক্রের ২ সদস্যকে কারাদণ্ড এবং আরও ৩ জনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিরা আদালতের কাছে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ২ জনকে প্রত্যেককে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। তবে অভিযান চলাকালে প্রতারক চক্রের আরও কয়েকজন সদস্য কৌশলে পালিয়ে যায়।কারাদণ্ডপ্রাপ্তরা হলেন,মো.মোজাফফার হোসেন (৫০), পিতা: আব্দুল মোতালিব।মাহমুদ হাসান (৫৮), পিতা: মো. হায়দার আলী।বিআরটিএ সূত্র জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিআরটিএ কার্যালয়ে আসা সাধারণ সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করতেন। অনেক ক্ষেত্রে কাগজপত্র ও টাকা নিয়ে প্রতারণার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক ও দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযোগ পাওয়া যাচ্ছে। তারা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে দ্রুত সেবা দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব দালাল ও প্রতারকদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও কঠোরভাবে পরিচালিত হবে।বিআরটিএ কর্তৃপক্ষ সাধারণ সেবাগ্রহীতাদের দালালের মাধ্যমে কোনো ধরনের লেনদেন না করে সরাসরি সরকারি নিয়ম অনুসরণ করে সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা