• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
গুলশানে চাকরির প্রলোভন দেখিয়ে করছে স্পার ও দেহ ব্যবসা রাজু নেতৃত্ব বানারীপাড়ায় প্রকাশ্যে কুপিয়ে-পিটিয়ে তিনজনকে জখম, অভিযুক্ত জামিনে মুক্ত আসামি বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান, মিরপুরে ২ জনের জেল বিআরটিএ ঢাকা মেট্রো-৪ কার্যালয়ে ঘুষের অভিযোগ: অনিমেষ মণ্ডলকে ঘিরে বিতর্ক জাল চেক ও বায়না চুক্তির ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন… সিদ্দিকুর রহমান রাজধানীতে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী বাসের বিরুদ্ধে বিআরটিএর নিয়মিত অভিযান, কঠোর আইনগত ব্যবস্থা চলমান মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের জন্মদিনে শুভাকাঙ্ক্ষীদের মিলনমেলা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে বনানী থানা ছাত্রদল কেরানীগঞ্জে “আহাদ” প্রোডাক্ট প্রসাধনী কারখানায় অনিয়মের অভিযোগ। টয়লেটের পাশে কাঁচামাল, নেই বৈধতার প্রমাণ ২২ বছর গৃহকর্মী আটকে রেখে অমানবিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ: সংবাদ সম্মেলন

ওয়ার্ডে ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প করবে জামায়াত: সেলিম উদ্দিন

Reporter Name / ১৮৩ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

সুমন খান:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্প কোনো নতুন উদ্যোগ নয়; দীর্ঘদিন ধরেই সংগঠনটি সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ভবিষ্যতে প্রতিটি সংসদীয় আসন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।শনিবার (২৩ মে ২০২৬) সকালে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।তিনি জানান, উত্তরায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে ১৫টি বিশেষায়িত বিভাগের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে।
দেশের স্বাস্থ্যখাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোর সেবার মান ও অব্যবস্থাপনা এবং বেসরকারি হাসপাতালের অতিরিক্ত ব্যয়ের কারণে সাধারণ ও মধ্যবিত্ত মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বাস্তবতায় মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করতেই জামায়াত এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, সংগঠনটি ইতোমধ্যে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড ব্যাংক, অক্সিজেন সরবরাহ এবং জরুরি প্রয়োজনে রোগীর বাসায় ডাক্তার পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা।
চিকিৎসা খাতে বরাদ্দ ও দুর্নীতির প্রসঙ্গ টেনে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের স্বাস্থ্যখাতে বাজেট তুলনামূলক কম হলেও সঠিক ও দুর্নীতিমুক্ত ব্যবহার নিশ্চিত করা গেলে সাধারণ মানুষকে চিকিৎসা সংকটে পড়তে হতো না।
তিনি আরও জানান, উন্নত বিশ্বের আদলে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর ঢাকা উত্তর সিটি গড়ে তোলাই তাদের লক্ষ্য।
আনুষ্ঠানিকতা শেষে তিনি ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও এভাবে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জিহাদ খান ও ডা. হাসান বান্নাসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানার আমীর মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণের আমীর আবু বকর সিদ্দিক, উত্তরখান পূর্বের আমীর ইসরাইল হোসেন, তুরাগ মধ্য থানার নায়েবে আমীর কামরুল হাসান, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং ডা. শফিকুল ইসলাম জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা