• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
সমিতির নামে প্রতারণা? শাহ আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে তোলপাড় নান্দুহার ঈদ পরবর্তী যাত্রা নিরাপদে বিআরটিএর বিশেষ অভিযান, চালকদের ব্রিফিং ও মনিটরিং জোরদার ঈদুল আযহায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মুরাদ সিকদারের ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাবুল মোল্লা ঈদুল আযহায় ঐক্য, মানবতা ও ন্যায়বোধের বার্তা দিলেন মুনির হোসেন রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ উত্তরখানে মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান, তাই কি ওসিকে ঘিরে ষড়যন্ত্র? ওয়ার্ডে ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প করবে জামায়াত: সেলিম উদ্দিন শিশু রামিসার রক্তাক্ত বিদায়,গাইবান্ধায় প্রতিবাদের ঝড় ও মানববন্ধন চাঁদপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

বরিশালের গুণী সাংবাদিক ও আইনজীবী নেগাবান মন্টুর মৃত্যুতে সাবেক এমপি অ্যাড. তালুকদার মোঃ ইউনুসের শোক

রাহাদ সুমন / ৫২ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

বরিশালের প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট আইনজীবী এবং বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর মৃত্যুতে বরিশাল-১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। তার মৃত্যুতে আবেগআপ্লুত অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস কান্নাভেজা কন্ঠে.স্মৃতি চারণ করে বলেন, একসময় একসঙ্গে তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালণ করেছেন।
প্রসঙ্গত, অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু
শনিবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার এশারের নামাজের পর বরিশাল নগরীর আমানতগঞ্জ টিবি হাসপাতাল মাঠে তার জানাজা শেষে মুসলিম গোরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা