
সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই ও বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল সোমবার (১৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া তিমটি মামলার অভিযুক্ত ছিলেন শামীম।
পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, পিরোজপুরে তিনটি মামলায় শামীমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে পিরোজপুরে নিয়ে আসা হয়েছে। আজকেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হবে।
Leave a Reply