

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, দুটি কক/টেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা গেছে, যেখানে ককটেল বিস্ফোরণ ঘটেছে, সেটি তেজগাঁও থানার মধ্যে পড়েছে।
শেরেবাংলা থানার ওসি ইমাউল হক সংবাদমাধ্যমকে জানান , এডিবি ভবনের সামনের সড়কে ক/কটে/ল বিস্ফো/রণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মোটরসাইকেলে এসে কক/টেল বিস্ফো/রণ করে পালিয়ে যায় দুর্বৃত্ত।
ক্ষম/তাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে
মান/বতাবিরোধী অপরাধের মাম/লার রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নি/ষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। এ অবস্থায় কয়েকদিন থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বাসে আ/গুন ও ককটেল বিস্ফো/রণের ঘটনা ঘটছে।
সাংবাদিক নূর আলম।
Leave a Reply