
মোঃ খায়রুল আলম
পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো-২ সার্কেল ও পরিবেশ অধিদপ্তর–এর যৌথ আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সড়ক নিরাপত্তা, পরিবেশবান্ধব যানবাহন পরিচালনা, ট্রাফিক আইন মেনে চলা এবং বাস্তব পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে গাড়ি চালনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা মনে করেন, দক্ষ ও সচেতন চালক গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সড়কের পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী চালকদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং নিরাপদ ড্রাইভিং সম্পর্কে সম্যক ধারণা থাকা অপরিহার্য বলেও তারা মত দেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন রুবাইয়াৎ-ই-আশিক, পরিচালক (অডিট ও আইন), বিআরটিএ। এছাড়াও উপস্থিত ছিলেন মোছাম্মৎ মমতাজ বেগম, পরিচালক (প্রশিক্ষণ), বিআরটিএ সদর কার্যালয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মো. আনোয়ারুল কিবরিয়া, সহকারী পরিচালক (ইঞ্জি:), বিআরটিএ সদর কার্যালয় এবং মোহাম্মদ রুহুল আমীন, সহকারী পরিচালক (ইঞ্জি:), বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেল, ঢাকা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত এ ধরনের কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।
Leave a Reply