
এম এ গফফার
কনসাল্টেশন কমিটির সুপারিশকৃত অনাদিক ৫০০০ স্কুল দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির শিক্ষকেরা সারা বাংলাদেশ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করছে।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এই প্রতিবেদককে জানান ১৯ আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে গত ২১ আগস্ট ২০২৫ আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে এই বিদ্যালয় গুলোর দাবি সমূহের উপর মতামত চেয়ে গত ২০/১০/২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ের মতামত প্রেরণ করে। এই মতামত দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রথম দিনের মত অবস্থান কর্মসূচি চলছে।
২০১৩ সালের গেজেট মূলে তৃতীয় ধাপে জাতীয়করণের সকল শর্ত পূরণ ও সকল যোগ্যতা থাকার পরও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই বিদ্যালয়ে গুলো জাতীয়করণ থেকে বাদ দেয়া হয়। শিক্ষকরা জানান দীর্ঘ এক যুগের ও বেশি সময় ধরে প্রায় বিশ হাজার শিক্ষক পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। বিদ্যালয় গুলোতে কয়েক লক্ষ কোমলমতি শিশু শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। আমরা দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করে আসছি কিন্তু আজ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা বাধ্য হয়ে আবারো অবস্থান ধর্মঘট পালন করছি।
মোহাম্মদ আলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মামুনর রশিদ (খোকন) সিনিয়র সহ-সভাপতি মনি মোহন বসু মহাসচিব ফিরোজ উদ্দিন, দপ্তর সম্পাদক লিটন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা তামান্না ইয়াসমিন, রংপুর বিভাগের সভাপতি বেলাল হোসেন,
সহঅর্থ সম্পাদক রায়হানুল ইসলাম রায়হান, মোঃ জয়নাল আবেদিন,মোহাম্মদ মিজানুর রহমান, জলঢাকা উপজেলার সমিতির মোঃ মজিবর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সাদ্দাম হোসেন, মোহাম্মদ রাকিবুল ইসলাম রকি, মোঃ মাহবুব রানা, মোরশেদুল ইসলাম, আব্দুল গফুর,সাজেদুল ইসলাম শুভ, মোঃ কপিরুল ইসলাম, মোঃ আনাম হোসেন,উজ্জল কুমার
মোছাঃ সালমা, মোছাঃ তানজিলা, মোছাঃ সাকিয়া, মোছাঃ সানজিদা শিলা,শাম্মী আক্তার,রেশমাকে আক্তার ,রেবা বেগম, মোঃ লিলি খাতুন,সহ সারা দেশ থেকে আসা সাধারণ শিক্ষকরা।
Leave a Reply