
টাঙ্গাইলের ঘাটাইলে তুচ্ছ ঘটনায় ছেলে আসলামের (৩৫) হাতে আরশেদ আলী (৮০) নামের এক বৃদ্ধ খুন হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের দুর্গম এলাকা হামকুড়া গ্রামে ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার এস এম আ. মালেক জানান, বৃদ্ধার ছেলে আসলাম একজন নেশাগ্রস্ত। বাবা-মায়ের সঙ্গে মাঝেমধ্যেই ঝগড়া ঝাঁটি করে সে। আমি অনেকবার সালিশ করেছি। সে একাধিক বিয়েও করেছে। কিন্তু কোনো বউ তার কাছে থাকতে পারে না।
তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আরশেদ আলী বাড়ির বাহিরে রোদে বসেছিল। পাশের বাড়ির লাল মিয়া নামে এক ব্যক্তিকে নিয়ে নিহত আরশাদ আলী তার ছেলেকে (আসলাম) বলছিল, অহেতুক কাউকে চোর বলা ঠিক না। এ কথা বলার সঙ্গে সঙ্গেই নিজের কাছে থাকা একটি বাঁশের খণ্ড দিয়ে বাবা আরশাদ আলীর মাথায় কয়েকবার আঘাত করে আসলাম। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে ওই বৃদ্ধ মারা যায়।
তিবেশী সোহরাব জানান, ছেলেটা নেশাগ্রস্ত। মাঝে মধ্যেই তার বাবার সঙ্গে ঝগড়া হতো। ছেলের হাতে পিতার নির্মমভাবে খুন হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘাটাইল থানা অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাঁশের লাঠি দিয়ে পেছন দিক থেকে বাপের মাথায় আঘাত করে ঘটনাস্থল থেকে কেটে পড়ে ছেলে আসলাম। তাকে ধরার চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply